জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের ডেমরা থানার মহিলা বিভাগের রুকন শাহানারা বেগমের স্বামী আবদুস সামাদ’র ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
আজ (শুক্রবার) এক যৌথ শোকবার্তায় দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল এবং ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য ও ডেমরা থানা আমির মুহাম্মদ হাফিজুর রহমান এইশোক প্রকাশ করেন।
এক যৌথ শোকবার্তায় জামায়াত নেতৃবৃন্দ মরহুমের কথা স্মরণ করে এই শোক প্রকাশ করেন।
নেতৃবৃন্দ মরহুম আব্দুস সামাদের রুহের মাগফেরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। তারা বলেন, আল্লাহ যেন মরহুমের নেক আমল সমূহ কবুল করে তাকে জান্নাতবাসী করেন এবং তার পরিবার ও আত্মীয় স্বজনকে সবর করার তৌফিক দান করেন।
জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের প্রচার সহকারী আব্দুল্লাহ সাইফ স্বাক্ষরিত এক প্রেসবার্তায় এই তথ্য জানানো হয়।
মরহুম আবদুস সামাদ বৃহস্পতিবার (১০ মে) ভোরে ডেমরার বক্সনগরস্থ নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
এ সময় মরহুমের বয়স হয়েছিলো ১০৩ বছর। তিনি ৫ ছেলে, ৩ মেয়ে’সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাজার নামাজ বৃহস্পতিবার বাদ জোহর পশ্চিম বক্সনগর মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এবং জানাজা শেষে শুকুরশী কবরস্থানে তাকে দাফন করা হয়।
এমবি





