প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার  পূর্বপুরুষরা আরবদেশ থেকে এ দেশে ইসলাম প্রচারের জন্য এসেছিলেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

সোমবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় বীরউত্তম খাজা নিজামুদ্দিন মিলনায়তনে ‘স্বাধীনতা  পরিষদ’ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, শেখ হসিনার পূর্বপুরুষরা ধর্মপ্রাণ মুসলমান ছিলেন। তিনিও ধর্মপ্রাণ মুসলমান।কেউ ইসলামের বিরুদ্ধে কথা বললে তার বিষয়ে ব্যবস্থা নিতে শেখ হাসিনা কখনো কুণ্ঠাবোধ করেন  না।

আওয়ামী লীগ সকল ধর্মের স্বাধীনতায় যেমন বিশ্বাস করে। ঠিক তেমনই ইসলাম ধর্মের মান মর্যাদা ঠিক রাখতেও বদ্ধপরিকর। গতকাল আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে এটা প্রমাণিত হয়েছে।

সংগঠনের সভাপতি হাসিবুর রহমান মানিকের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের উপ কমিটির সহ-সম্পাদক এম এ করিম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা প্রমুখ।

এমআর/এসএইচ