বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ইসি হচ্ছে প্রধানমন্ত্রীর পোষা ছাগল। এই ছাগলের দড়ি থাকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে। ইসি যখন একটু নড়া চড়া করেন ঠিক তখনি ওই দড়ি ধরে টান দেন প্রধানমন্ত্রী।

রোববার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের হল রুমে খালেদা জিয়া ও গয়েশ্বরের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলার প্রতিবাদে যুবদল দক্ষিণ কেরানীগঞ্জ- এর আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বিএনপির ষষ্ঠ কাউন্সিল ১৯ মার্চে অনুষ্ঠিত হবে। কিন্তু কাউন্সিল করতে সরকার আমাদেরকে বাধা দিচ্ছে এবং কোনো স্থান দিচ্ছে না। সবকিছু যুবলীগ ও ছাত্রলীগ দখল করে নিয়েছে। তাহলে আমরা কাউন্সিল কোথায় করব- বুড়িগঙ্গা নাকি খোলা স্কুল প্রাঙ্গণে।


এআই