আওয়ামী লীগের দীর্ঘ সংগ্রামী ইতিহাসের ভাষ্য রচনা এবং ইতিহাসের জীবিত কুশীলবদের সংগ্রামমুখর জীবন-কথা সংরক্ষণের উদ্দেশ্যে ‘কথায় কথায় ইতিহাস (ওরাল হিস্টরি) প্রকল্পের’ উদ্বোধন করেছেন দলের সভাপতিমন্ডলীর সদস্য এবং সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী।

বুধবার দুপুর ১-৩০ মিনিটে প্রধানমন্ত্রীর ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ের দ্বিতীয় তলায় স্থাপিত সাউন্ড রেকর্ডিং স্টুডিওতে নিজ জীবনের স্মৃতি কথা বলে এই প্রকল্পের উদ্বোধন করেন তিনি।

প্রকল্পটি তত্ত্বাবধান ও সম্পাদনা করেন বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য ও দলীয় মুখপত্র মাসিক উত্তরণ এবং অনলাইন www.uttaranbarta.com - এর সম্পাদক নূহ-উল-আলম লেনিন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ আওয়ামী লীগ উপ-কমিটির সহ-সম্পাদক সুভাষ সিংহ রায়।

ঢাকা, এমআর, ৯ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ