রাজধানীসহ দেশব্যাপী ২০ দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধের ১৪তম দিনেও বিক্ষোভ-মিছিল করেছে দলের নেতা কর্মীরা।

আজ সোমবার সকাল থেকেই দলের নেতা কর্মীরা মিছিল করে বলে রিপোর্টারদের পাঠানো প্রতিবেদনে জানা যায়।

যাত্রাবাড়ী থানা:

রাজধানীর যাত্রাবাড়ীতে ২০ দলীয় ঐক্য জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধের সমর্থনে বিক্ষোভ-মিছিল করেছে নেতা কর্মীরা।

মিরপুর পূর্ব থানা:

অনির্দিষ্টকালের অবরোধের সমর্থনে বিক্ষোভ-মিছিল করেছে মিরপুর পূর্ব থানার জামায়াত ইসলামীর নেতা কর্মীরা।

আজ রাজধানীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর মিরপুর পূর্ব থানা আয়োজিত ২০ দলীয় জোটের সমাবেশে বাধাদান প্রতিবাদে এবং অবৈধ সরকারের পদত্যাগ ও কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচনের দাবিতে অনির্দিষ্টকালের জন্য অবরোধের সমর্থনে এক মিছিল পরবর্তী সমাবেশে জামায়াত নেতারা বক্তব্য রাখেন।

মিছিলটি মিরপুরের মনিপুর স্কুলের সামনে থেকে শুরু হয়ে কাসেমের মোড় হয়ে দিগন্ত ইন্টারন্যাশনাল স্কুলের সামনে এসে সড়ক রাস্তা অবরোধ কওে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে উপস্থিত ছিলেন থানা সেক্রেটারী জসিমউদ্দিন, জামায়াত নেতা শাহ আলম তুহিন, আঃ মুতাকাব্বির ও মিজানুর রহমান প্রমূখ।

রমনা থানা:

অবৈধ সরকারের পদত্যাগ ও নির্দলিয় তত্ত্বাবধায়ক সরকারের অধিনে নির্বাচনের দাবিতে মগবাজার রেলক্রসিংয়ে বিক্ষোভ মিছিল ও অবরোধ করেছে জামায়াতে ইসলামী রমনা থানা।

সোমবার সকাল সকাল পৌনে আটটায় জামায়াতে ইসলামী রমনা থানা সেক্রেটারী জিল্লুর রহমানের নেতৃত্বে অনূষ্ঠিত বিক্ষোভ মিছিল অবরোধ কর্মসূচীতে আরো উপস্থিত ছিলেন জামায়াত নেতা আতাউর রহমান সরকার, সাঈদুর রহমান, আশরাফুল আলম, শিবির নেতা মুরাদ হোসেন, আকরাম হোসেন প্রমূখ।

ঢাকা মহানগর উত্তর:

অনির্দিষ্টকালের অবরোধের সমর্থনে বিক্ষোভ-মিছিল করেছে ঢাকা মহানগর উত্তরের  বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেতা কর্মীরা।

ঢাকা মহানগর দক্ষিণ:

২০ দলীয় ঐক্য জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধের সমর্থনে বিক্ষোভ-মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণের ইসলামী ছাত্র শিবিরের নেতা কর্মীরা। 

ডেমরা থানা:
অবরোধের সমর্থনে ডেমরা থানার উদ্যোগে নগরীতে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিটি রানীমহল সিনেমা থেকে শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সমাবেশের মাধ্যমে সড়ক অবরোধ করে। সমাবেশে বক্তব্য রাখেন থানা আমীর হাফিজুর রহমান। উপস্থিত ছিলেন জামায়াত নেতা মোহাম্মদ আলী, মিজানুর রহমান ও আবু হানিফ প্রমূখ। 

মিরপুর (পশ্চিম) ও দারুসসালাম থানা:
অবৈধ সরকারের পদত্যাগ ও নির্দলিয় তত্ত্বাবধায়ক সরকারের অধিনে নির্বাচনের দাবিতে রাজধানীর কল্যানপুরে প্রধান সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেছে জামায়াতে ইসলামী মিরপুর (পশ্চিম) ও দারুসসালাম থানা। পুলিশ এসময় পেছন থেকে এসে নেতাকর্মীদের উপর অতর্কিতে হামলা চালায় এবং বেশ কয়েক রাউন্ড গুলিবর্ষন করে। 

এসএইচ