জনগণের আন্দোলনের জোয়ারেই এই অবৈধ সরকারের বিদায় নিশ্চিত হবে এমন মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,জনগণের ওপর নিরন্তর পৈশাচিক আক্রমণ ও বর্বরতার খেসারত আওয়ামী লীগকে দিতেই হবে।
বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদকে কারাগারে প্রেরণের ঘটনায় রোববার বিকালে গণমাধ্যমে পাঠানো এক প্রতিবাদলিপিতে তিনি এ মন্তব্য করেছেন।
তিনি বলেন, ‘সালাহউদ্দিন আহমেদকে মিথ্যা মামলায় কারাগারে প্রেরণের ঘটনা বর্তমান অবৈধ সরকারের চরম প্রতিহিংসারই বহির্প্রকাশ।’
সংবাদ বিজ্ঞপ্তিতে ফখরুল আরও বলেন, ‘বর্তমান অবৈধ সরকারের নির্মম ও স্বেচ্ছাচারিতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে দেশবাসী যখন সোচ্চার, তখন তারা আরও বেপরোয়া ও উন্মত্ত হয়ে উঠেছে। বর্তমান অবৈধ সরকার জুলুম নির্যাতনের ধারাবাহিকতায় বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের, গ্রেফতার ও তাদের রিমান্ডে নিয়ে অবর্ণনীয় নির্যাতন করে যাচ্ছে।’
তিনি বলেন, ‘সরকারের একমাত্র উদ্দেশ্যই হচ্ছে বিরোধী দলের নেতাকর্মীরা যাতে সরকারের স্বেচ্ছাচারিতা ও গণবিরোধী কার্যকলাপসহ দুঃশাসনের বিরুদ্ধে কঠিন প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম না হয়।’
আওয়ামী লীগ সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘একদলীয় বাকশালী শাসনের পরিণতি কী হয়- তা হয়ত আওয়ামী লীগের স্মৃতি থেকে মুছে গেছে। জনগণের ওপর নিরন্তর পৈশাচিক আক্রমণ ও বর্বরতার খেসারত আওয়ামী লীগকে পেতেই হবে।’
সালাহউদ্দিন আহমেদ রোববার আদালতে হাজিরা দিতে গেলে আদালত কর্তৃক তাকে কারাগারে প্রেরণের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান মির্জা ফখরুল। একই সঙ্গে সালাহউদ্দিনের বিরুদ্ধে দায়েরকৃত ‘মিথ্যা’ মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান তিনি।
[b]ঢাকা,এমএইচ,১৮মে (টাইমনিউজবিডিকম)[/b]
রাজনীতি
বর্বরতার খেসারত আওয়ামী লীগকে দিতেই হবে
জনগণের আন্দোলনের জোয়ারেই এই অবৈধ সরকারের বিদায় নিশ্চিত হবে এমন মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,জনগণের ওপর নিরন্তর পৈশাচিক আক্রমণ ও বর্বরতার খেসারত আওয়ামী লীগকে দিতেই হবে। বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদকে কারাগারে প্রেরণের ঘটনায়





