আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য অ্যাডভোকেট সাহার খাতুন বলেছেন, দলের ভাবমূর্তি নষ্ট করার লক্ষ্যে নূর হোসেনের মত গুপ্তচরদের আওয়ামী লীগে ঢুকিয়ে দিয়েছে বিএনপি।
আওয়ামী লীগের এ প্রবীণ নেতা বলেন, নূর হোসেনদের মত বিএনপি-জামায়াতের নেতাকর্মী যেন আর দলে ঢুকে কোন ধরনের বিশৃঙ্খলা করতে না পারে। সেজন্য দলের এ নীতি নির্ধারক নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান।
সোমবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় বীরউত্তম খাজা নিজামুদ্দিন মিলনায়তনে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত ‘চলমান রাজনীতি ও প্রতিবেশী দেশের সরকার পরিবর্তন নিয়ে বিএনপি নেতৃবৃন্দের বিভ্রান্তিকর বক্তব্য, প্রসঙ্গে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, শোনা যাচ্ছে নারায়ণগঞ্জের হত্যাকান্ডের মূলহোতা নূর হোসেন পালিয়ে গেছে। একথা যদি সত্যি হয়ে থাকে তাহলে তাকে পালাতে যে গডফাদাররা সাহায্য-সহযোগিতা করেছে তাদেরকে বিচারের আওতায় আনতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সাবেক এ স্বরাষ্ট্রমন্ত্রী।
ভারতের নির্বাচন নিয়ে বিএনপিকে লাফালাফি-নাচানাচি না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, গণতান্ত্রিক পদ্ধতিতে ভারতের সরকার পরিপর্তন হয়েছে। আপনাদের (বিএনপি) লাফালাফি কোন কাজে আসবে না। আওয়ামী লীগের সঙ্গে ভারতে প্রাক-ঐতিহাসিক সম্পর্ক। আমাদের সরকার ভারতের সঙ্গে অমিমাংসিত বিষয়গুলো সমাধন করবে।
সংগঠনের সভাপতি জিন্নাত আলী খান জিন্নাহর সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক এম এ করিম, বঙ্গবন্ধু সাংস্কৃতি জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা প্রমুখ।
উল্লেখ্য নূর হোসেন আওয়ামী লীগের আগে বিএনপি এবং জাতীয় পার্টির রাজনীতির সাথে জড়িত ছিলেন
[b]ঢাকা, এমআর, ১৯ মে (টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]
রাজনীতি
নূর হোসেনকে আ'লীগে ঢুকিয়েছে বিএনপি: সাহারা
আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য অ্যাডভোকেট সাহার খাতুন বলেছেন, দলের ভাবমূর্তি নষ্ট করার লক্ষ্যে নূর হোসেনের মত গুপ্তচরদের আওয়ামী লীগে ঢুকিয়ে দিয়েছে বিএনপি।





