বিএনপির ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নবগঠিত কমিটির অন্যতম সদস্য মো: আল আমিন সরকারকে একহাজার পিস ইয়াবাসহ আটক করেছে দক্ষিনখান থানা পুলিশ।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানির দক্ষিণখানের ফায়দাবাদ থেকে তাকে আটক করা হয়।

দক্ষিণখান থানার ওসি মো: লুৎফর রহমান জানান, আল আমিন একজন পেশাদার ইয়াবা ব্যাবসায়ী। সে দীর্ঘদিন যাবত ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক ব্যাবসা করে আসছিল। রাজনীতির সাথে যুক্ত থাকায় খুব সহজে এই ব্যবসার নেটওয়ার্ক পরিচালনা করত আল আমিন।

ওসি আরো বলেন, আমাদের ধারণা তার সাথে বড় ধরনের সংঘবদ্ধ চক্র আছে। সেসকল বিষয় জানার জন্য আমরা আদালতে রিমাণ্ড আবেদন করব।

হঠাৎ করে ফুলে ওঠা আল আমিন এর আগে ছাত্রদলের রাজনীতিতে জড়িত না থাকলেও সবাইকে অবাক করে তার নাম কেন্দ্রীয় কমিটিতে চলে আসে। পকেট কমিটির অংশ হিসেবেই সে এত বড় পদ পায় বলে অনেকের ধারনা।

উল্লেখ্য, গত বছর রমজান মাসে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজিব আহসান ইয়বাসহ গ্রেফতার হয়ে দীর্ঘদিন কারাগারে ছিল। আল আমিন রাজিবের অন্যতম ঘনিষ্ঠ লোক হিসেবে পরিচিত।

এফএফ