জাগপা কেন্দ্রীয় সহ-সভাপতি ও নীলফামারি জেলা জাগপা সভাপতি সৈয়দ ইসমাইল হোসেন একজন সত্যিকার মহান দেশপ্রেমিক মানুষ ছিলেন বলে মন্তব্য করেছেন বিএনপি মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জাগপা কেন্দ্রীয় সহ-সভাপতি সৈয়দ ইসমাইল হোসেনের মৃত্যুর সংবাদে এক শোক বার্তায় তিনি এ মন্তব্য করেন।

জাগপা কেন্দ্রীয় সহ-সভাপতি ও নীলফামারি জেলা জাগপা সভাপতি সৈয়দ ইসমাইল হোসেন গতকাল (বৃহষ্পতিবার) সকাল ১১ টায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নানিল্লাহি ওয়া ইন্নানিল্লাহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর।

এদিকে তাঁর মৃত্যুর সংবাদে এক শোক বার্তায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মরহুমের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেছেন, সৈয়দ ইসমাইল হোসেন ছিলেন একজন মহান দেশপ্রেমিক। নীলফামারিতে বেগম খালেদা জিয়ার সমাবেশের তিনি ছিলেন অন্যতম সংগঠক। তার রূহের মাগফিরাত কামনা করছি।

তার মৃত্যুতে জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, সহ-সভাপতি অধ্যাপিকা রেহেনা প্রধান, খন্দকার আবিদুর রহমান, আমির হোসেন মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক রকিব উদ্দিন চৌধুরী মুন্না, শাহাজান খোকন, ঠাকুরগাঁও জেলা জাগপা সভাপতি শাজান সিরাজ, পঞ্চগড় জেলা জাগপা সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আনসার আলী, সাধারণ সম্পাদক মফিদুল ইসলাম মফি ও নীলফামারি জেলা জাগপা সাধারণ সম্পাদক জাকিউল আলম শাকি এক যুক্ত শোকবার্তায় এ বর্ষীয়ান নেতার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানিয়েছেন। বিবৃতিতে মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

কেন্দ্রীয় কর্মসূচী আগামীকাল শনিবার ১৭ই সেপ্টেম্বর ঢাকায় কেন্দ্রীয় কার্যালয়ে সকাল ১১টায় মরহুমের স্মরণে শোক, শ্রদ্ধা ও দোয়া মাহফিলের আয়োজন করবে।

মরহুমের মৃত্যুর সংবাদে নীলফামাসিহ সমগ্র রংপুর বিভাগে শোকের ছায়া নেমে আসে।

এসএম