নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, বর্তমান সরকার শ্রমিকবান্ধব সরকার। বর্তমান সরকার শ্রমিকদের ভাগ্য উন্নয়নে একের পর এক উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে।
শুক্রবার সকালে মহান মে দিবস উপলক্ষ্যে জাতীয় প্রেস ক্লাবের সামনে কয়েকটি শ্রমিক সংগঠন আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সমালোচনা করে শাজাহান খান বলেন, খালেদা জিয়ার পেশা ও নেশা হলো মানুষ খুন করা। তাই তিনি রাজৈনতিক কর্মসূচির নামে হরতাল অবরোধ ডেকে সাধারণ শ্রমজীবী মানুষকে হত্যা করেছেন।
সমাবেশে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ছবি বিশ্বাস, শিরিন আখতার, জাতীয় শ্রমিক লীগ সভাপতি শুক্কুর মাহমুদসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা অংশ নেন।
এআর





