আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, আন্দোলনের নামে বিএনপি জামায়াত যা করছে তাকে আন্তর্জাতিক প্রেক্ষাপটে বিচার করতে হবে।
বুধবার সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে আয়োজিত এক মানববন্ধন ও ট্রাক র্যালি উদ্বোধন করতে গিয়ে তিনি একথা বলেন।
মুক্তিযোদ্ধা সংসদ এই মানববন্ধনের আয়োজন করে।
আশরাফুল ইসলাম বলেন, জিহাদী জঙ্গি গ্রুপ আইএস ইরাক ও সিরিয়ায় যা করছে খালেদা জিয়া তাই করছেন বাংলাদেশে। আইএস এবং খালেদা জিয়া একই সূত্রে গাঁথা।
সরকারের এই মন্ত্রী বলেন, বাংলাদেশে আন্দোলনের নামে যা হচ্ছে তার সঙ্গে লিবিয়া ও সিরিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশের সন্ত্রাসের মিল রয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়কে সেই প্রেক্ষাপটেই বিষয়টি বিচার করতে হবে।
বিএনপি- জামায়াতের চলমান সহিংসতা প্রতিরোধে তিনি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান, মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, জাসদ নেত্রী শিরিন আক্তার এ সময় উপস্থিত ছিলেন।
জেআই





