শেখ হাসিনা বাঘের পিঠে উঠেছেন এ মন্তব্য করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেন, তিনি যত দিন পারেন বাঘের পিঠে দৌড়াবেন। তাই সহজে তিনি নির্বাচন দেবেন না। এজন্য গনঅভ্যূত্থানের মাধ্যেমে তার পতন ঘটাতে হবে।
সোমবার দুপুরে ঢাকা রিপোর্টাস ইউনিটি মিলনায়তনে গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন।
‘অভিশংসন আইন ও বিচারবিভাগের স্বাধীনতা’ শীর্ষক এই গোলটেবিল আলোচনার আয়োজন করে জাতীয়তাবাদী প্রজন্ম-৭১।
তিনি বলেন, অনির্বাচিত সংসদের হাতে বিচারপতিদের অভিশংসন হতে পারে না। এরা অবৈধ সংসদ সদস্য। পৃথিবীর অনেকে দেশে এই আইন আছে কিন্তু আমাদের বিরোধীতা এই কারণে যে এই সংসদ জনগণের প্রতিনিধত্ব নেই। তাই বিচার বিভাগ যদি স্বাধীন না হয় তাহলে মানুষের অধিকার আর থাকবে না।
মাহবুব হোসেন বলেন, সমস্যা একটা সমাধানও একটা । এই সমস্যা আমাদরে ওপর চাপিয়ে দিয়েছে বর্তমান সরকার। এই অবৈধ সরকারকে বিদায় করতে পারলে সমস্যার সমাধান হবে।
আইন করে সমগ্র জাতীকে শৃঙ্খলে আবদ্ধ করেছে এই সরকার এমন দাবি করে বিএনপির এই নেতা বলেন, এই সরকার ভারসাম্য হারিয়ে ফেলেছে। এ কারণে জনগনের ওপর নিযার্তন নিপীড়ন চালাচ্ছে। নতুন নতুন আইন করার কুট কৌশল করছে।
তিনি নেতাকর্মীদের বলেন, মাঠে নামুন, নেত্রী (বেগম খালেদা জিয়া) সময় সুযোগ মতো ডাক দেবেন। তার ডাকে আমাদেরকে সাড়া দিতে হবে।
তিনি বলেন, যারা দেশের স্বাধীনতা,জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধে বিশ্বাস করে তাদের নিয়ে ঐক্যবদ্ধ ভাবে খালেদা জিয়ার নেতৃত্বে আমাদেরকে রাজপথে নামতে হবে।
সংগঠনের সভাপতি ঢালি আমিনুল ইসলাম রিপনের সভাপতিত্বে বক্তব্য রাখেন লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, বিএনপির আর্ন্তুজাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, আইন বিষয়ক সম্পাদক তৈমুর আলম খন্দকার, সাবেক সংসদ সদস্য শাম্মী আক্তার, প্রজম্ম ৭১ এর সহ সভাপতি আক্তারুজ্জমান লিটন, সাধারণ সম্পাদক জিয়াউল হক জিয়া প্রমুখ।
ঢাকা, এমএইচ, ২৯ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম





