মাগুরা জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা লিয়াকত আলী ও মাগুরা সরকারী কলেজের ছাত্র এবং ছাত্রশিবিরের সদস্য আল-আমীনকে গত ২৮ জুলাই দিবাগত রাতে পুলিশের অন্যায়ভাবে গ্রেফতারের ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক এমপি জনাব হামিদুর রহমান আযাদ আজ ২৯ জুলাই প্রদত্ত এক বিবৃতিতে একথা বলেন।
তিনি বলেন,জামায়াতে ইসলামীকে নেতৃত্ব শূন্য করার জন্য বর্তমানে সরকার যে ষড়যন্ত্র করছে তারই অংশ হিসাবে এই দুই নেতাকে পুলিশ অন্যায়ভাবে গ্রেফতার করেছে।
রাজনৈতিকভাবে হয়রানী করার হীন উদ্দেশ্যেই তাদের অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে। তাদের গ্রেফতার করার মধ্য দিয়ে সরকারের ফ্যাসিবাদী আচরণই অত্যন্ত নগ্নভাবে প্রকাশিত হয়েছে। সরকারের একদলীয় ফ্যাসিবাদী কর্মকান্ডের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।
মাগুরা জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা লিয়াকত আলীসহ সারা দেশে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীদের অবিলম্বে মুক্তি দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি। ”
এফএফ





