বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর বাড়িতে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। কুড়িগ্রামের নিজস্ব বাসভবনে জেলা বিএনপির দু'গ্রুপের মধ্যে এ সংঘর্ষ ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে পুলিশি পাহারা জোরদার করা হয়েছে।
বুধবার রাত সাড়ে ৮টার দিকে শহরের সরদার পাড়ায় রিজভীর নিজস্ব বাসভবনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপির বিবাদমান দু’গ্রুপের নেতাকর্মীরা ঈদের শুভেচ্ছা বিনিময় করতে শহরের সরদার পাড়ায় রিজভীর নিজস্ব বাসভবনে যান। দলের সাংগাঠনিক বিষয় নিয়ে মতবিনিময়ের এক পর্যায়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা গ্রুপের সঙ্গে সিনিয়র সহ-সভাপতি আবু বকর সিদ্দিক গ্রুপের হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় রুহুল কবির রিজভী তাদের নিয়ন্ত্রন করার চেষ্টা করেও ব্যর্থ হন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এ ঘটনায় দুই গ্রুপের ১০ জন আহত হন। এ সময় রুহুল কবির রিজভীর বাসভবনের আসবাবপত্রও ভাঙচুর করা হয়।
রুহুল কবির রিজভী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বড় দলে এ ধরনের ঘটনা ঘটেই থাকে।
ইআর, এমআর





