রাজধানীতে ইফতার মাহফিল করেছে জামায়াতে ইসলামী। মঙ্গলবার ৫৪নং ওয়ার্ড জামায়াত মগবাজারের একটি মিলনায়তনে এ ইফতার মাহফিলের আয়োজন করে।
এতে প্রধান অথিতির বক্তব্যে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী মজলিসে শুরা সদস্য ও রমনা থানা সেক্রেটারি মাওলানা আহসান হাবীব বলেন, বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষ সরকারের নিপীড়ন ও নির্যাতনের কারণে স্বাভাবিকভাবে ধর্মকর্ম পালন করতে পারছে না। ধর্মভীরু লাখো মানুষের বিরুদ্ধে হাজার হাজার মামলা দিয়ে তাদেরকে বাড়ি থেকে বিতাড়িত করার কারণে দেশের অনেক এলাকায় আজ পুরুষ শূণ্য। এমতাবস্থায় বদরের চেতনায় উদ্ধুদ্ধ হয়ে জুলুমবাজ এই সরকারকে বিতাড়িত করতে রাজপথে আন্দোলন গড়ে তুলতে হবে।
ওয়ার্ড জামায়াতের সভাপতি আতাউর রহমান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে অন্যান্যদের মধ্যে আলোচনা রাখেন, ঢা.বি শিবিরের সাবেক সেক্রেটারি আবুল হোসাইন, জামায়াত নেতা আমিনুল ইসলাম, আব্দুল ওয়াদুদ সরদার, তবিবুব রহমান টিপু ও ছাত্রনেতা তারেকুল ইসলাম, হোসাইন আহমেদ প্রমুখ।
ঢাকা, ২ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই





