বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, সারা বিশ্বে ঘটা করে বিশ্ব মানবাধিকার দিবস পালন করা হলেও বাংলাদেশসহ সারা বিশ্বেই মানবাধিকার চরমভাবে লংঘিত হচ্ছে।

আজ ৯ ডিসেম্বর গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে একথা বলেন তিনি।

তিনি বলেন, সারা বিশ্বে এমন এক সময় মানবাধিকার দিবস পালিত হচ্ছে যখন বাংলাদেশে রাষ্ট্রীয় পৃষ্টপোষকতায় চলছে বিচারবহির্ভূত হত্যা, গুম, খুন, সন্ত্রাস, নারী ও শিশু ধর্ষণ, দুর্নীতিসহ মানবাধিকার লংঘনের মচ্ছব। জনগন আজ তাদের ভোটাধিকারসহ স্বাধীনভাবে রাজনীতি করার অধিকার থেকে চরমভাবে বঞ্চিত।

আন্তর্জাতিক অঙ্গনে মানবাধিকার লংঘনের ইস্যুতে তিনি বলেন, মিয়ানমার সরকার সে দেশের নাগরিকত্ব থেকে বঞ্চিত করে বাড়ি-ঘর জ্বালিয়ে দিয়ে গণহত্যা চালিয়ে ১১ লক্ষ রোহিঙ্গা মুসলমানদের বাংলাদেশে জোরপূর্বক ঠেলে দিয়েছে। তারা আজ মানবেতর জীবন-যাপন করছে। আফগানিস্তান, ফিলিস্তিন, কাশ্মীর, ইরাক, সিরিয়া, লেবানন, ইয়ামেন, চীনের ঝিনঝিয়াং প্রদেশে উইঘুর মুসলিমদের উপর নির্যাতন ও গণহত্যা চলছে।

সেসব দেশে মানবাধিকার লংঘন বন্ধ করার কার্যকর পদক্ষেপ গ্রহণ করাতে ওআইস এবং জাতিসংঘসহ সকল শান্তিকামী দেশ ও আন্তর্জাতিক সংস্থার প্রতি আমি উদাত্ত আহবান জানান তিনি।

তিনি বলেন, সারা বিশ্বে যখন অশান্তির সয়লাব তখন বিশ্বে ইসলামই পারে মানুষের মানবাধিকার সমুন্নত করে সারা বিশ্বে মানবাধিকার ও শান্তি প্রতিষ্ঠা করতে। বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা.) মদিনায় তার প্রতিষ্ঠিত ইসলামী রাষ্ট্রে মানবাধিকার প্রতিষ্ঠা করে যে দৃষ্টান্ত স্থাপন করে গিয়েছেন তা সারা বিশ্বের মানুষের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে চিরদিন টিকে থাকবে।

ইসলামী আদর্শের আলোকে বাংলাদেশসহ সারা বিশ্বে মানবাধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারের মাধ্যমে যথাযথ মর্যাদায় দিবসটি পালন করার জন্য আমি সকলের প্রতি
আহবান জানান তিনি।” প্রেস বিজ্ঞপ্তি