আওয়ামী লীগের স্থায়ী কমিটির সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, বিএনপির সঙ্গে সংলাপের কোনো সুযোগ নেই।

বৃহস্পতিবার দুপুর একটার দিকে ধানমণ্ডিস্থ দলের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের আলোচনা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

নাসিম বলেন, দেশ কোন সংকটে নেই, দেশের মানুষও কোন সংকটে নেই বরং মহাসংকটে রয়েছে বিএনপি। নাসিম সংকট থেকে উত্তরণে বিএনপির জন্য দোয়া করেন।

বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ও সাব্কে শিল্পমন্ত্রী দিলীপ বড়ূয়া ১৪ দলের সভায় সভাপতিত্ব করেন। এ সময় ১৪ দলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ঢাকা, ১২ জুন (টাইমনিউজবিডি.কম)//এসএইচ