স্থগিত হলো বেগম জিয়ার সংবাদ জরুরী সংবাদ সম্মেলন। আজ মঙ্গলবার সকাল ১১টায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছিলো বিএনপি।দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানানো হয়।

তবে কী বিষয়ে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে বা কি কারণে তা স্থগিত করা হয়েছে তা জানানো হয়নি। ধারণা করা হচ্ছে কুমিল্লায় কলেজছাত্রী সোহাগী জাহান তনু হত্যা ও দুই মন্ত্রীর সাজার ব্যাপারে এই সংবাদ সম্মেলন হতে পারে।

এছাড়া দলের জাতীয় কাউন্সিলের পর বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী এই প্রথম সাংবাদিকদের মুখোমুখি হওয়ার কতা ছিলো ।

দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের সিনিয়র নেতারা সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন বলেও জানানো হয়।

সংবাদ সম্মেলন স্থগিতের বিষয়টি বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের প্রেস উইং কর্মকর্তা শায়েরুল কবীর খান নিশ্চিত করেছেন।

এসএম