বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে ডেনমার্কের বাণিজ্য ও উন্নয়ন মন্ত্রী মোগেন্স জেনসেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত।
এর আগে বৃহস্পতিবার রাত ৮টা ১৫ মিনিটে পাঁচ সদস্যের এক প্রতিনিধি দল নিয়ে তিনি খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে প্রবেশ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন ঢাকায় নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত হ্যান ফুগল।
রাত পৌনে ৯টার দিকে তারা খালেদা জিয়ার কার্যালয় থেকে বের হন। তবে বৈঠক শেষে প্রতিনিধি দল সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি।
এ সময় খালেদা জিয়ার সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল কাইউম কার্যালয়ে উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, বুধবার সকালে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে তার কার্যালয়ে বৈঠক করেন ডেনমার্কের এ মন্ত্রী। ওই বৈঠকের পর তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাংলাদেশের চলমান সংকট নিরসনে সরকারকে সংলাপের পরামর্শ দিয়েছিলেন।
জেআই





