লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতি নির্বাচনের (২০২৩-২৪) ঘোষিত ফলাফলে জাতীয়তাবাদী ও ইসলামী প্যানেলের সভাপতি, সহ-সভাপতি, সম্পাদক, পাঠাগার সম্পাদক, সাংস্কৃতিক সম্পাদক, অডিটর ও তিন সদস্যসহ নিরঙ্কুশ বিজয় অর্জন করায় এক শুভেচ্ছা ও অভিনন্দন বার্তায় তিনি এ কথা বলেন।

অভিনন্দন বার্তায় ড. মুহাম্মদ রেজাউল করিম আরও বলেন, ‘তাৎপর্যপূর্ণ ও মর্যাদা রক্ষার এ নির্বাচনে জাতীয়তাবাদী ও ইসলামী প্যানেলের বিজয় অর্জন করার মধ্য দিয়ে আইনজীবীদের অধিকার সংরক্ষণের প্রচেষ্টা আরো একধাপ এগিয়ে গেল।’

তিনি নির্বাচিতসহ সংশ্লিষ্ট সকলের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন। অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে সবার প্রতি আহ্বান জানান।

এমআই