বগুড়ার গাবতলী মডেল থানা হামলা ও ভাংচুর ঘটনা মামলা’য় রামেশ্বরপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ময়নুল ইসলাম সেন্টু (৩৫) কে ফের বগুড়া জেল হাজতে প্রেরন করা হয়েছে।
জানাযায়, গাবতলী মডেল থানা হামলা ও ভাংচুর ঘটনায় ছাত্রদল নেতা ময়নুল ইসলাম সেন্টু ওরেন্টভুক্ত আসামী হওয়ায় গতকাল বুধবার বগুড়া জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিজ্ঞ আদালত জামিনের আবেদন না মুঞ্জুর করে তাঁকে জেল হাজতে প্রেরন করেছে। সেন্টু রামেশ্বরপুর ইউনিয়নের হোসেনপুর গ্রামের মৃত জিয়ারুল হোসেন আলমের পুত্র।
এদিকে সেন্টু’র বিরুদ্ধে দায়েরর্কৃত বানোয়াট, ভিক্তিহীন, হয়রানী, ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও অবিলম্বে জামিনে নিঃশর্ত মুক্তি’র দাবি জানিয়ে বিবৃত্তি প্রদান করেছেন রামেশ্বরপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব মন্ডল, গাবতলী থানা ছাত্রদলের যুগ্ম সম্পাদক হয়রত আলী প্রমূখ।
নেতৃবৃন্দরা অবিলম্বে সেন্টু’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তি’র দাবি জানান। এছাড়াও ইতিপূর্বেও গত ৫জানুয়ারী জাতীয় সংসদ নির্বাচনে সহিংসতার ঘটনায় গাবতলী সোনারায়ের সাবেকপাড়া দোলোয়ারীয়া দাখিল মাদ্রাসা ১২নং ভোট কেন্দ্রে সরকারী কর্মকর্তা’দের ভোটগ্রহনে বাঁধা প্রদান ও আতংক সৃষ্টি করার অভিযোগে ছাত্রদল নেতা ময়নুল ইসলাম সেন্টু’কে গ্রেফতার’সহ বিভিন্ন মামলা’য় একাধিক বার গ্রেফতার দেখিয়ে জেলহাজতে প্রেরন করা হয়েছিল। এসএ





