সিটি কর্পোরেশন নির্বাচনে জনগণ বিএনপির সাথে না থাকায় তারা নির্বাচন ভন্ডুলের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম।
জাতীয় প্রেস ক্লাবের হলরুমে মঙ্গলবার দুপুরে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত ঐতিহাসিক মুজিবনগর দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, খালেদার সর্বাঙ্গে মানুষ পোড়ানোর দুর্গন্ধ। তিনি এখন ভোট চাইতে নেমেছেন অথচ নিরাপত্তার অজুহাতে আদালতে হাজিরা দিতে যাননি।
মানুষ যখন আনন্দঘন পরিবেশে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, নির্বাচন কমিশন সুষ্ঠ নির্বাচন করতে বদ্ধ পরিকর তখনই জনগণ তাদের সাথে নেই উপলব্ধি করে তারা যে কোন মূল্যে নির্বাচন নষ্ট ও ভণ্ডুল করতে চায় বলেও অভিযোগ করেন তিনি।
খাদ্যমন্ত্রী বলেন, সিটি কর্পোরেশন নির্বাচনে জয়লাভ করে মধ্যবর্তী নির্বাচনের বস্তাপঁচা কথা যতই তারা বলে থাকেন, কিন্তু জনগণ তাদের সাথে নেই। ভোটের মাধ্যমেই জনগণ জ্বালাও-পোঁড়াওয়ের প্রতিশোধ নিবে।
আয়োজক সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি চিত্রনায়ক ফারুকের সভাপতিত্ব আরো উপস্থিত ছিলেন, চিত্রনায়ক ডেনিস হিরো, এমএ করিম, ফয়েজউদ্দিন মিয়া।
এমএ/ইআর





