কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, বিএনপির চরিত্র কাপুরুষের মতো। তারা শুধু পেছন দিক থেকে ছুরি মারতে জানে। এছাড়া আর কিছু জানে না তারা।
সোমবার বিকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে মতিয়া চৌধুরী বলেন, আওয়ামী লীগকে ভয় দেখাবেন না। আপনার সাধ্য নেই আমাদের ভয় দেখানোর।
ঢাকা, ৪ আগস্ট (টাইমনিউজবিডি.কম) // জেআই





