বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সৌদি আরব গমন উপলক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে মদীনা মনোয়ারা বিএনপি।
শনিবার বিকালে গাড়িবহর করে তাকে স্বাগত জানাবে মদীনা বিএনপির সভাপতি এম নুরুজ্জামান সাধারণ সম্পাদক এস এম আলতাফ হোসেন এবং সৌদি আরব মদিনা যুবদল সভাপতি আব্দুল মান্নান।
এদিকে সৌদি আরব কেন্দ্রীয় বিএনপির সভাপতি জনাব আহামেদ আলী মুকিবের নেতিত্বে ৭০ জন নেতা কর্মীদের নিয়ে বিশাল গাড়ি বহর করে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে স্বাগত জানাবে সৌদি আরব কেন্দ্রীয় বিএনপি।
উল্লেখ,সৌদিআরব কেন্দ্রীয় বিএনপির নেতারা করাঙ্গী নিউজ২৪ কে জানায়,সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সৌদি আরবে অবস্থানকালে সরবোক্ষণ সহযোগীতায় পাশে থাকবেন-সৌদি আরব কেন্দ্রীয় কমিটির সভাপতি জনাব আহামেদ আলী মুকিবসহ সৌদি আরব কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক জনাব শহীদুল ইসলাম নান্নু মহানগর বি, এন পির সভাপতি জনাব কেফায়েত উল্লাহ মহানগর বি, এন পির সাধারন সম্পাদক জনাব মানিরুজ্জামান তপন, শেখ মোস্তাক আহমেদ, হারুন ভাই, লৎফুর রহমান , সফিক আহমেদ , টিপু সুলতান , হাবিব রহমান বেলায়েত ভাই , আমিনুল ইসলাম আকতার ও অন্যান্য নেতাকর্মীরা।
ঢাকা, ১৯ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





