জননেতা নূরুল ইসলাম বুলবুল এক শোকবার্তায় মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
তিনি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিশেষ দোআ করেন, আল্লাহ যেন তার নেক আমল সমূহ কবুল করে তাকে জান্নাতবাসী করেন ও তার পরিবার ও আত্মীয় স্বজনকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন, আমীন।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকাল ১১ টায় মো. শাহজাহান অসুস্থ হলে বাসা থেকে জেলা হাসপাতালে নেওয়ার পথে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। মৃত্যুকালে ১ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনাগ্রহী রেখে গেছেন তিনি।
জননেতা নূরুল ইসলাম বুলবুল দোয়া করে বলেন, পরিবারে পর পর ২ জন সদস্যের মৃত্যুর শোক যেন পরিবারটি বহন করতে পারেন সেজন্য আল্লাহর নিকট সকলের বিশেষ দোয়া চাই।
তিনি আরও বলেন, মহান রাব্বুল আলামিন মরহুমের যাবতীয় নেক আমল কবুল করে তাঁকে জান্নাতুল ফেরদাউস নসীব করুন এবং তার শোক সন্তপ্ত পরিবারকে উত্তম ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন, আমিন।
উল্লেখ্য, জামায়াতে ইসলামী বরগুনা জেলার মহিলা বিভাগীয় সেক্রেটারি মুহতারামা কামরুন নাহার কুসুমের স্বামী তিনি। কামরুন নাহার ড. মাসুদের সেজো বোন। তিনিও বিগত নয় নভেম্বর তারিখে ইন্তেকাল করেছেন।
এন





