৭১এর মানবতা বিরোধী অপরাধের অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার আইন প্রায় প্রস্তুত বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। এসময় তিনি বলেন, নেত্রী দেশে আসার পর এ বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।’

রবিবার বিকালে ত্রিশালের নজরুল একাডেমি মাঠে ‘মেয়র গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০১৬’ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘যুদ্ধাপরাধের মামলায় দন্ডপ্রাপ্তদের সম্পদও বাজেয়াপ্ত করা হবে। সংসদের পরবর্তী অধিবেশনে এ বিষয়ে আইনটি প্রনয়ণ করার পরই যথাযথ ব্যবস্থা নেয়া হবে।’

এসময় বিশেষ অতিথি হিসেবে গফরগাও আসনের এমপি ফাহমি গোলন্দাজ বাবেল, ত্রিশাল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আশরাফুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু জাফর রিপন ও কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ বক্তব্য রাখেন।

এসএম