কোন জুলুম-নির্যাতন চালিয়ে ক্ষমতাকে দীর্ঘায়িত করা যাবে না উল্লেখ করে জামায়াতে ইসলামীর কেন্দ্রিয় মজলিসে শুরা সদস্য ও রমনা থানা আমীর ড.মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, বিগত উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ জামায়াতের জনপ্রিয়তায় ঈর্শ্বান্বিত হয়েই এই জুলুম-নির্যাতনের পথ বেছে নিয়েছে। এর মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতাকে কুক্ষিগত করে দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চাচ্ছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৬টায় মুহাম্মদ কামারুজ্জামানসহ জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দের মুক্তির জন্য রাজধানীর মগবাজারে রমনা থানা জামায়াতের উদ্যোগে আয়োজিত দোয়ার অনুষ্ঠানে এসব কথা বলেন।
এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রমনা থানা জামায়াতের সেক্রেটারী হাবিবুর রহমান, থানা কর্মপরিষদ সদস্য জিল্লুর রহমান, আতাউর রহমান সরকার ও জামায়াত নেতা আকতার হোসাইন প্রমুখ।
রেজাউল করিম বলেন, ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের হত্যা করার মাধ্যমে আওয়ামী লীগ প্রতিবাদী কণ্ঠকে রুখে দিতে চায়। আমরা দ্ব্যর্থহীন কন্ঠে বলতে চাই, ইসলামী আন্দোলনের একজন নেতাকর্মী জীবিত থাকলেও দ্বীন প্রতিষ্ঠার এ সংগ্রাম অব্যহত থাকবে।
কারণ ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা দুনিয়ার কোন চাওয়া পাওয়ার জন্য এ আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়নি। কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টিকে তারা জীবনের লক্ষ্য হিসেবে গ্রহণ করেছে। তারা একমাত্র আল্লাহ ছাড়া কারো কাছে নতী স্বীকার করে না।
এআর





