বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল মোবারক হোসাইন বলেছেন, কোন অপরাধ নয় শুধু ইসলামী আন্দোলনে আপোষহীন ভূমিকার কারণেই শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীকে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের মাধ্যমে হত্যা করা হয়েছে। বাতিল শক্তি তাকে হত্যার মাধ্যমে দেশ থেকে ইসলামী আন্দোলনকে ধ্বংস করে দিতে চেয়েছে। কিন্তু তা বুমেরাং হয়েছে। বরং মাওলানা নিজামীর শাহাদাত ইসলামী আন্দোলনের অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। 

মাওলানা মতিউর রহমান নিজামীর প্রথম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ছাত্রশিবির আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বৃহস্পতিবার রাজধানীর এক মিলনায়তনে কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিরাজুল ইসলামের পরিচালনায় সভাটি অনুষ্ঠিত হয়।

শিবির সেক্রেটারি বলেন, ইসলামী আন্দোলনের জন্য অপরিসীম ত্যাগের এক উজ্জল দৃষ্টান্ত শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী। একটি বড় রাজনৈতিক দলের প্রধান ও একাধিক বার মন্ত্রী এমপি’র দায়িত্ব পালন করলেও ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন অত্যন্ত ভদ্র, মার্জিত, পরিশীলিত, মৃদুভাষী এক অসাধারণ ইসলামী ব্যক্তিত্ব। নরমদিল, অমায়িক ব্যবহার, ও স্বচ্ছ চিন্তার অধিকারী, সরল জীবন-যাপনের এই মানুষটি সবাইকে আকৃষ্ট করত। তার শাহাদাতের পর বিশ্বব্যাপি সরকারের উপর নিন্দার ঝড় প্রমাণ করেছে শহীদ নিজামীর রক্ত বৃথা যায়নি। আর শহীদের রক্ত কখনো বৃথা যায়না এটাই ঐতিহাসিক বাস্তবতা। হযরত ইব্রাহিম (আ.) এর সামনে নমরুদ, মূসা (আ.) এর সামনে ফেরাউন, মহানবী (সা.) সামনে আবুল জেহেলরা বাধার প্রাচীর সৃষ্টি করে ছিল। কিন্তু সত্য পথের যাত্রীদের সম্মুখ যাত্রা সব সময় বাধার প্রাচীর অতিক্রম করেই এগিয়ে গেছে। সে যাত্রা আজও অব্যাহত আছে এবং থাকবে। ইসলামের শত্রুরা বিভিন্ন অবস্থান থেকে ইসলামকে ধ্বংসের চেষ্টা করেছে। কিন্তু এর ফলাফল হয়েছে একই রকম। আর তা হলো তারা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে। নিজেদের স্থান করে নিয়েছে ইতিহাসের ধিকৃতদের কাতারে। অন্যদিকে ইসলামের আদর্শকে বুকে ধারণ করে যারা জুলুম নির্যাতনের শিকার হয়েছে তারা ইতিহাসে প্রেরণার বাতিঘর হয়ে বেঁচে আছেন।

তিনি বলেন, তাকে হত্যা করার মাধ্যমে বাতিল শক্তি রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করেছিল। কিন্তু এ বিচারীক হত্যাকান্ড দেশের মানুষ মেনে নেয় নি। বরং দ্বীন প্রতিষ্ঠায় আরও প্রতিজ্ঞাবদ্ধ করেছে। প্রতিবাদ স্বরুপ ইসলামী আন্দোলনে জনগণের সম্পৃক্ততা বৃদ্ধি পেয়েছে। শহীদ মাওলানা নিজামী ন্যায় ও ইনসাফ ভিত্তিক একটি কল্যাণ রাষ্ট্র গড়ার স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন আজ লাখো তরুণ নিজেদের স্বপ্ন হিসেবে গ্রহণ করেছে। প্রয়োজনে ইসলাম প্রিয় তরুণরা শহীদ মাওলানা নিজামীর মত জীবন বিলিয়ে দিবে তবুও কুরআনের আলোকে রাষ্ট্র ও সমাজ বিণির্মানের লক্ষ্য থেকে এক চুলও পিছু হটবে না ইনশাআল্লাহ।

অনুষ্ঠানে কেন্দ্রীয় সেক্রেটারিয়েট সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তি