তারেকের হটকারিতায় বিএনপি ও খালেদার এ দুরবস্থা হয়েছে। আবার তারা যদি হটকারিতায় নাশকতা চালায় তাহলে বিএনপি কবরে যাবে, তাদের আর অস্থিত্ব থাকবেনা বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম।

আজ মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে বঙ্গবন্ধু এ্যাভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগরের বর্ধিত সভায় তিনি এ কথা বলেন।

কামরুল ইসলাম বলেছেন, একটু আগে আমি জানতে পেরেছি, মির্জা ফখরুল গ্রেফতার হয়েছে। স্পষ্ট করে বলতে চাই, সন্ত্রাস করলে গ্রেফতার হবেন, এবং বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। যে যত বড় নেতাই হোক না কেন কাউকে ছাড় দেয়া হবে না।

এমআর/এসএইচ