যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার বক্তব্য সংলাপের পরিবেশ নষ্ট করছে। সংলাপ চাইলে উস্কানিমূলক বক্তব্য পরিহার করতে হবে।
বৃহস্পতিবার সকালে সচিবালয়ে চীনের রাষ্ট্রদূত লি জুন এর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, যদি ডায়ালগ চান তাহলে উস্কানিমূলক বক্তব্য থেকে সরে আসতে হবে। ডায়ালগের পরিবেশ সৃষ্টি করে খোলামন নিয়ে আসতে হবে।
খালেদা জিয়ার উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, একদিকে ডায়ালগের কথা বলবেন অন্যদিকে সরকারকে অবৈধ বলবেন তা হয় না। সরকার অবৈধ হলে কিভাবে ডায়ালগ করবেন?
দেশের রাজনৈতিক পরিস্থিতি উন্নয়নের জন্য চীনের রাষ্ট্রদূত কনস্ট্রাকটিভ (গঠনমূলক) ডায়ালগের কথা বলেছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর এই সদস্য।
তিনি বলেন, আলাপ-আলোচনার ব্যাপারে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আলাপ আলোচনার পরিবেশ যাতে উস্কানিমূলক বক্তব্যের কারণে নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।
গত সোমবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে খালেদা জিয়া প্রতিবেশি দেশের সিকিউরিটি ফোর্সকে জড়িয়ে যে বক্তব্য দিয়েছেন তা দেশের জন্য অসম্মানজনক এবং খুবই বিপদজনক বলে দাবি কারেন ওবায়দুল কাদের।
তিনি বলেন, এগুলো ডায়ালগের পরিবেশ নষ্ট করছে। সরকার হিন্দুদের ওপর আক্রমণ করেছে বলে খালেদা জিয়ার অভিযোগ সরাসরি উড়িয়ে দেন কাদের।
চীনের রাষ্ট্রদূত সাক্ষাৎ করে পদ্মা সেতু নির্মাণে টেকনিক্যাল প্রস্তাব দিয়েছেন বলে জানান যোগাযোগমন্ত্রী।
[b]ঢাকা,২৩ জানুয়ারি (টাইম নিউজ বিডি)/এএইচ[/b]
রাজনীতি
সংলাপ চাইলে উস্কানিমূলক বক্তব্য পরিহার করতে হবে: ওবায়দুল কাদের
যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার বক্তব্য সংলাপের পরিবেশ নষ্ট করছে। সংলাপ চাইলে উস্কানিমূলক বক্তব্য পরিহার করতে হবে।





