সিলেটে প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিলে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত অন্তত ১০ জন আহত হয়েছেন।

আজ সোমবার বিকালে নগরীর কোর্টপয়েন্ট এলাকায় অভ্যন্তরীণ কোন্দলের জেরে এ সংঘর্ষ হয়।

কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গৌসুল হোসেন জানান,বিকাল ৪টার দিকে ছাত্রদলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কোর্টপয়েন্ট এলাকায় মিছিল বের করে জেলা ও মহানগর ছাত্রদল।

মিছিলে আধিপত্য নিয়ে মহানগর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক নাবিল আহমদ গ্রুপের কয়েকজন মহানগর ছাত্রদলের সদস্য শিমু আহমদকে ছুরিকাঘাত করে। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্ ঘোষণা করেন।

এ নিয়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের কয়েকজনকে সিলেট ওসমানী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

এএস