বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম আওয়ামী লীগের প্রধান ইমাম। তারই নির্দেশে নির্বাচন কমিশন ৫ জানুয়ারির প্রহসনের নির্বাচন সম্পন্ন করেছে।’

জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে মঙ্গলবার বিকালে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ছাত্র ফোরাম ও উত্তরাঞ্চল ছাত্র ফোরাম আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও উত্তরাঞ্চল ছাত্র ফোরামের উপদেষ্টা ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের সভাপতিত্বে আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, আহমদ আজম খান, যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ, স্বনির্ভর বিষয়ক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামছুর রহমান শিমুল বিশ্বাস, ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব হাবিব-উন-নবী খান সোহেল, ছাত্রদল সভাপতি রাজীব হাসান, সাধারণ সম্পাদক মো. আক্রামুল হাসান, সহ-সভাপতি নাজমুল হাসান, উত্তরাঞ্চল ছাত্র ফোরামের আহ্বায়ক শফিকুল ইসলাম প্রমুখ।

এছাড়া গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী, বিএনপির সাংস্কৃতিক সম্পাদক গাজী মাযহারুল আনোয়ার, পরিচালক চাষী নজরুল ইসলাম, চিত্রনায়ক আশ্রাফুজ্জামান উজ্জল প্রমুখ বক্তব্য রাখেন।

জেআই