শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার রাজনৈতিক প্রতিহিংসায় অন্যত্রে সরানোর অপচেষ্টা করছে সরকার বলে দাবি করেছে বিএনপি।
মঙ্গলবার বিএনপির কেন্দ্রীয় কার্যলয়ে অনুষ্ঠিত সংক্ষিপ্ত ব্রিফিংয়ে দলের সিনিয়র যগ্ম মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভী এ কথা বলেন।
রিজভী বলেন, ‘মহান স্বাধীনতার ঘোষক, সফল রাষ্ট্রনায়ক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী অন্যতম সেক্টর কমান্ডার, রণাঙ্গনের বীর মুক্তযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের মাজার সরিয়ে দেয়ার চক্রান্ত অব্যাহত রেখেছে ভোটারবিহীন এ অবৈধ সরকার।
তিনি বলেন, ‘আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি বিশ্বখ্যাত স্থপতি লুই আই কানের মূল নকশায় জাতীয় সংসদ ভবন এলাকায় কবরস্থানের জন্য কোনো জায়গা রাখা হয়নি এমন অজুহাতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার সরানোর সিদ্ধান্ত নিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।’
এসএম





