রাজপথের আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে হবে হুশিয়ারী দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া।

বুধবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়র ইনস্টিটিউটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আয়োজিত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারামুক্তির ৭ম বার্ষিকী আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

রফিকুল বলেন, সারদেশে একটি কারাগারে পরিনত হয়েছে। এই কারাগারকে ভাংতে হবে। বিএনপি সহ ২০ দলীয় জোটের হাজার হাজার নেতার্কমীদের নামে মিথ্যা মামলা দিয়েছে। সরকার হামলা মামলা করে রাজনীতি থেকে দূরে সড়াতে চায়। তা কোন দিন সফল হবে না।

তিনি বলেন, বেগম জিয়া ওয়ান ইলেভেনের সময় বলেছিলেন বাংলাদেশ আমার ঠিকানা। এদশে থেকে রাজনীতি করতে চাই। তিনি কোন দিন স্বৈরাচারীদের সাথে আপস করেনি। দমকে কাজ হবে না। হাসিনা জানে খালেদা জিয়া কি চিজ।

বিএনপির এই শীর্ষ নেতা বলেন, রাজপথের আন্দোলনের মাধ্যমে সরকার পতন ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে হবে। সে সরকার হবে বেগম খালেদা জিয়ার সরকার,দুর্নীতি , গুম খুন মুক্ত সরকার। যেখানে কোন বিভেদ থাকবে না।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগরের আহবায়ক মির্জা আব্বাসের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ। গয়েশ্বর চন্দ্র রায়, ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান আব্দুল লতিফ নেজামী, কল্যান পার্টির চেয়ারম্যান মেজর(অব.) মো. ইব্রাহিম বীর প্রতীক, জেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বিএনপির ভাইসচেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, ব্র্যাক বিশ্ববিদ্যারয়ের অধ্যাপক পিয়াস করিম, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোস্তাহিদুর রহমান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, আব্দুল আউয়াল মিন্টু, শওকত মাহমুদ, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, বরকত উল্লাহ বুলু প্রমুখ।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন, বিএনপির ভাইসচেয়ারম্যান সেলিমা রহমান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা.এ জেড এম জাহিদ, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সদস্য সচিব হাবিব উন নবী খান সোহেল, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, ঢাকা মহানগরের আহবায়ক কমিটির সদস্য এম এ মজিদ প্রমুখ।

ঢাকা, এমএইচ, ১০ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম