বাংলাদেশ কারো সঙ্গে যুদ্ধ চায় না উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যুদ্ধ নয়, শান্তি চাই। আমরা কারো সঙ্গে যুদ্ধ করতে চাই না। কিন্তু, কেউ আঘাত করলে সে আঘাতের প্রতিঘাত করার সক্ষমতা থাকতে হবে। এ জন্য প্রতিরক্ষা খাতকে আধুনিকায়নে কাজ করছে সরকার।
[img]http://www.timenewsbd.com/contents/public/201404/1398584842.jpg[/img]
তিনি বলেন, প্রযুক্তি ব্যবহারে জনগণকে সক্ষম করতে সরকার কাজ করে যাচ্ছে। সেই সঙ্গে প্রতিরক্ষা বাহিনীকেও আধুনিক প্রযুক্তির ব্যবহারে সক্ষম করে তুলবে সরকার
রোববার সকাল সাড়ে ১০টায় রাজধানীর প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে এসে কর্মকর্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সব বলেন।
প্রধানমন্ত্রী বলেন, সমুদ্রসীমা রক্ষার পাশাপাশি সমুদ্র সম্পদের অধিকার রক্ষায় প্রতিরক্ষা বিভাগকে আধুনিকায়ন করা জরুরি। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারলে দেশ সামনে আগাবে এবং সেই লক্ষ্যেই কাজ করছে সরকার।
মুক্তিযুদ্ধের বিজয় প্রসঙ্গ তুলে শেখ হাসিনা বলেন, বাঙালি জাতি যুদ্ধবিজয়ী জাতি। আমরা যুদ্ধ করে যেভাবে দেশকে স্বাধীন করেছি, ঠিক সেভাবেই লড়াই করে নিজেদের আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তুলতে হবে।
তিনি বলেন, এ জন্য কারো কাছে ভিক্ষার হাত পেতে নয়, কাজের মাধ্যমে বাংলাদেশ বিশ্বের কাছে হবে আত্মমর্যাদাশীল একটি দেশ।
প্রধানমন্ত্রী বলেন, ২০২১ সালের মধ্যেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে।
দেশ দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে উন্নতশীল দেশ হয়ে যাবে আশা করে তিনি বলেন, যত বাধাই আসুক, প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট দুর্যোগ মোকাবেলা করে বাংলাদেশ এগিয়ে যাবে।
সবাইকে সঠিক সময়ে সঠিক কাজ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, একটি দল ক্ষমতায় আসে পাঁচ বছরের জন্য। এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে অনেক কাজই বাস্তবায়ন করা যায় না। এই জন্য সময়ের সুষ্ঠু ব্যবহার করতে হবে।
প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিদর্শনের সময় প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকী ও প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
[b]ঢাকা, ২৭ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এএইচ[/b] [b]// জেআই[/b]
রাজনীতি
আঘাত করলে প্রতিঘাতের সক্ষমতা থাকতে হবে: প্রধানমন্ত্রী
বাংলাদেশ কারো সঙ্গে যুদ্ধ চায় না উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যুদ্ধ নয়, শান্তি চাই। আমরা কারো সঙ্গে যুদ্ধ করতে চাই না। কিন্তু, কেউ আঘাত করলে সে আঘাতের প্রতিঘাত করার সক্ষমতা থাকতে হবে। এ জন্য প্রতিরক্ষা খাতকে আধুনিকায়নে কাজ





