জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সংসদ সদস্য মহিউদ্দিন খান বাদলের রাজনৈতিক কার্যালয়ে ককটেল হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় চট্টগ্রামের চান্দগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।
চান্দগাঁও আবাসিক এলাকার ‘এ’ ব্লকে একটি ভবনের দোতলায় চট্টগ্রাম-৮ আসন থেকে নির্বাচিত সাংসদ ও জাসদ কেন্দ্রীয় কার্যকরী সভাপতি মঈনউদ্দিন খান বাদলের রাজনৈতিক কার্যালয়।
চান্দগাঁও থানার ওসি সৈয়দ আব্দুর রউফ বলেন, ভবনের নিচতলায় এমপি সাহেবের অফিস ছিল। দু’তিন দিন আগে তারা উপরে শিফট করেছে। সন্ধ্যার দিকে দুর্বৃত্তরা এসে তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। ককটেলগুলো ভবনের নিচতলায় দেয়ালে পড়ে বিস্ফোরিত হয়।
ককটেল বিস্ফোরণের ঘটনায় পুরো আবাসিক এলাকার মধ্যে আতংক ছড়িয়ে পড়লেও কেউ হতাহত হননি বলে জানান ওসি।
বিএনপি-জামায়াতের আন্দোলন দমাতে প্রয়োজনে বুকে গুলি করার হুমকি দিয়ে সম্প্রতি আলোচনায় এসেছেন মঈনউদ্দিন খান বাদল।
জেডআই





