রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নজরুল ইসলাম নামে পুলিশের এক কনস্টেবল আহত হয়েছেন।
মঙ্গলবার ভোরে খিলগাঁওয়ের গোড়ান এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশি সূত্রে জানা যায়, আহত নজরুল ইসলাম চকবাজার থানা পুলিশের কনস্টেবল। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
চকবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন জানান, পুলিশ কনস্টেবল নজরুল ইসলাম রাজধানীর চকবাজারের উর্দু রোডে থাকেন।
সোমবার তিনি স্ত্রী মিতুকে নিয়ে খিলগাঁওয়ের গোড়ান এলাকায় বসবাসকারী ছোট ভাই দিপুর বাসায় বেড়াতে যান। মঙ্গলবার ভোরে তিনি নিজ বাসায় আসার উদ্দেশ্যে স্ত্রীকে সঙ্গে নিয়ে রওনা দেন। সকাল সাড়ে ৬টার দিকে গোড়ান ১০নং রোড নামক স্থানে পৌছালে ছিনতাইকারীরা তাদের গতিরোধ করে। পরে পুলিশ কনস্টেবলের বাম হাতের কব্জি, ঘাড় ও বাম হাঁটুতে ছুরিকাঘাত করে তার স্ত্রী মিতুর গলার স্বর্ণের চেন ও আংটি নিয়ে পালিয়ে যায়।
পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান এসআই দেলোয়ার।
খিলগাঁও থানার অফিসার ইন চার্জ (ওসি) সিরাজুল ইসলাম জানান, আহত কনস্টেবলের সঙ্গে কথা বলে ঘটনাস্থলসহ বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে। এর প্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া হবে।
[b]ঢাকা, ৮ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ
[/b]
রাজনীতি
রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কনস্টেবল আহত
রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নজরুল ইসলাম নামে পুলিশের এক কনস্টেবল আহত হয়েছেন। মঙ্গলবার ভোরে খিলগাঁওয়ের গোড়ান এলাকায় এ ঘটনা ঘটে।





