সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে দেয়া ‘বীর উত্তম’ খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদ সমাবেশে পুলিশের লাঠিপেটায় ঢাকা দক্ষিণ সিটির মেয়র প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন আহত হয়েছেন।
আজ শনিবার সকালেই জাতীয় প্রেসক্লাবের সামনে জড়ো হতে শুরু করে দলের নেতাকর্মীরা। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) সভায় সিদ্ধান্তের প্রতিবাদে ২ দিনের কর্মসূচি ঘোষণা করে বিএনপি।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, নেতাকর্মীদের রক্ষা করতে গিয়ে পুলিশের লাঠিপেটায় বিএনপির আন্তর্জাতিকবিষয়ক কমিটির অন্যতম সদস্য প্রকৌশলী ইশরাক হোসেন আহত হয়েছেন বলে জানান।
বেলা ১২টার দিকে বিএনপির বিক্ষোভ সমাবেশে নেতাকর্মীদের ওপর পুলিশের লাঠিচার্জ করে। দেখা যায়, কর্মীদের পুলিশের লাঠি চার্জের পর বিএনপি নেতা ইশরাক হোসেন তাদের নিরাপদ জায়গায় নিয়ে যাচ্ছেন। পরে তাদের এক আহত নেতাকে পুলিশ আটক করলেও তাকে ছিনিয়ে নিয়ে যায়।
ইশরাক হোসেন অভিযোগ করে বলেন, পুলিশ অতর্কিতভাবে নেতাকর্মীদের ওপর হামলা করেছে। এতে বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।
এসময় পুলিশের লাঠিপেটা শুরু হলে ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, আমানুল্লাহ আমান ও হাবিবুন্নবী খান সোহেলকে নেতাকর্মীরা প্রেসক্লাবের ভেতরে নিয়ে যান।
এএস





