শনিবার রাতে ১১ দলীয় ঐক্যের লংমার্চের গন্তব্য চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি ময়দানে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।
সরকারের উদ্দেশে মজিবুর রহমান মঞ্জু বলেন, কিছু সুনির্দিষ্ট কথা বলার জন্যই তারা সেখানে উপস্থিত হয়েছেন। উপস্থিত জনতা গণভোটে ভোট দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, গণভোটের মাধ্যমে সরকারের কাছে যে দাবি ও ম্যান্ডেট দেওয়া হয়েছিল, সরকার নিজেদের স্বার্থের কারণে তা গ্রহণ করছে না। যখনই ম্যান্ডেটের কথা বলা হয়, তখনই সরকার নানা টালবাহানা করে এবং তাদের দাবি শুনতে চায় না বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, ‘আমাদের বুকের তাজা রক্ত দিয়ে আমরা আবু সাঈদের নাম লিখব। আমাদের জীবনের প্রত্যেকটি রক্তের ফোঁটাকে শাহাদাতের অমূল্য প্রাণে বিসর্জন দিয়ে বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত, ফ্যাসিবাদ মুক্ত করব ইনশাল্লাহ।’ এ সময় বীর চট্টলার জনগণ তাদের সাথে থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এস