বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির সাবেক সফল মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামীর রিভিউ আপিল খারিজ করে তাকে বিচারের নামে হত্যার চেষ্টার প্রতিবাদে রোববারের ডাকা জামায়াতের হরতালের সমর্থনে রাজধানীতে গণসংযোগ ও লিফলেট বিতরন করেছে।

শুক্রবার জুমার নামাজের পর থেকে রাজধানীর যাত্রাবাড়ি, ডেমরা, কদমতলী, শ্যামপুর গন্ডোরিয়া, সুত্রাপুর, কোতওয়ালীর বিভিন্ন স্থানে এ র্কমসূচি পালিতহয়।

বিকেলে শিবিরের কেন্দ্রীয় কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি সাদেক বিল্লাহর নেতৃত্বে যাত্রাবাড়ীতে লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়।

এ সময় সাদেক বিল্লাহ বলেন, আওয়ামী লীগ সরকার বিচারের নামে নানা ছলচাতুরির মাধ্যমে জামায়াত নেতৃবৃন্দকে হত্যা করে দেশকে অস্থিতিশীল করতে চায়। স্কাইপি ক্যালেংকারীসহ নানাভাবে প্রমাণিত হয়েছেএটি একটি প্রহোশনের বিচার।  তবুও তারা জোরর্পূবক জামায়াত নেতাদের হত্যা করছে।এর পরিনাম ভালো হবে না। ইতিহাস কখনো এ জালিমদের ক্ষমা করবেন না।

রোববারের হরতাল সফল করার আহবান জানিয়ে শিবিরের ঢাকা মাহানগরী দক্ষিণের সভাপতি বলেন, এ সরকার সৈরাচার কায়েমে যাকে বাধা মনে করছে, তাকেই নানা অযুহাতে হত্যা বা গুম করছে। জামায়াত নেতারা দেশের কথা বলতে গিয়েই আজ প্রহশনের হত্যার শিকার হচ্ছেন। তাই এই প্রহশনের বিরুদ্ধে দেশবাসীকে প্রতিবাদ করতে হবে। আগামীতে সরকার কোন অন্যায় আচরণের বিরুদ্ধে কেউ মাথা তুলে দারাতে পারবে না।

এ সময় মহনগরী সাংগঠনিক সম্পাদক শাফিউল আলম, প্রচার সম্পাদক ইমাম হোসাইনসহ মহানগরী ও থানা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এমআর