আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য আব্দুল লতিফ সিদ্দিকী বলেছেন, যারা স্বাধীনতা চায়নি। দেশের রাজনীতিতে বিশ্বাস করে না। বাংলাদেশের এই সমুদ্রসীমা বিজয়ে সেই খালেদা জিয়া ও তার দলের পরাজয় হয়েছে।
বুধবার বিকালে ২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর আয়োজিত সমুদ্র বিজয়ের আনন্দ মিছিলপূর্ব এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, এই বিজয়ের মাধ্যমে স্বাধীনতা বিরোধীরা আবার নতুন করে পরাজিত হয়েছে। শেখ হাসিনা দেশ ও জনগণের নেত্রী তার সাহসীকতার কারণেই বালাদেশের মানুষ আজ বিজয় উল্লাস করছে। তাই শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে।
ঢাকা, এমআর, ৯ জুলাই (টাইমনিউজবিডি.কম) // এআর





