যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,আগামী জুন মাসের মধ্যে বহুল আলোচিত পদ্মা বহুমুখী সেতুর নির্মাণ কাজ শুরু হবে।
মঙ্গলবার সকালে সেতু ভবনে কোরিয়ার রাষ্ট্রদূত লি ইয়াং উং এবং ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসনের সঙ্গে পৃথক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন,‘ইতোমধ্যে কোরিয়া ও চীনের ৩টি কোম্পানি কোরিয়ার স্যামসাং সিএনটি, ডেলিম এবং চীনের চায়না মেজর ব্রিজের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে। আশা করছি আগামী জুন মাসের মধ্যে পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু করতে পারব।’
পদ্মা সেতু প্রকল্প দেশের সবচেয়ে বড় অবকাঠামো প্রকল্প। তবে এ প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলে প্রকল্পের অর্থায়ন থেকে সরে দাঁড়ায় বিশ্বব্যাংকসহ দাতাসংস্থাগুলো।
ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে কি বিষয়ে আলোচনা হলো জানতে চাইলে মন্ত্রী জানান, দেশের চলমান রাজনৈতিক সঙ্কট ও সাম্প্রদায়িক সহিংসতার বিষয়ে আমাদের কথা হয়েছে।
বিএনপির গতকালের সমাবেশে বক্তব্যের সমালোচনা করে যোগাযোগমন্ত্রী বলেন , ‘সরকার যেখানে তাদের স্পেস দেয়ার কথা ভাবছে সেখানে তারা উস্কানিমূলক কথা বলছেন। তারা বলেন এই সরকার অবৈধ।তাহলে অবৈধ সরকারের সঙ্গে বৈধ বিষয় নিয়ে সংলাপ করেবেন কিভাবে। এই প্রশ্নের উত্তর আমি খালেদা জিয়ার কাছে জানতে চাই।’
রাজনীতি
জুন মাসের মধ্যে পদ্মা সেতুর কাজে হাত:ওবায়দুল কাদের
যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,আগামী জুন মাসের মধ্যে বহুল আলোচিত পদ্মা বহুমুখী সেতুর নির্মাণ কাজ শুরু হবে।





