বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দুই নাতনী জাহিয়া রহমান ও জাফিয়া রহমানকে নিয়ে ছোট ছেলে আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেছেন।

শনিবার দুপুর সোয়া ২টায় রাজধানী বনানী কবরস্থানে কোকোর কবর জিয়ারত করেন তারা। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল, মিডিয়া উইং এর শায়রুল কবির খান, ছাত্রদলের সভাপতি রাজিব আহসান, সাধারণ সম্পাদক আকরামুল হাসান প্রমুখ।


এর আগে বেলা ১১টায় কবর জিয়ারত করেন কোকোর স্ত্রী শর্মিলা রহমান।

প্রসঙ্গত, গত ২৪ জানুয়ারি মালয়েশিয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান আরাফাত রহমান কোকো।