আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, অনেকে বলেন আন্তর্জাতিক আদালতে সমুদ্রসীমা মামলায় ড. কামাল হোসেনকে আইনজ্ঞ হিসেবে নেয়া হলো না কেন?।
কারণ হলো ড. কামাল হোসেন সংবিধান বিশেষজ্ঞ হতে পারেন কিন্তু সমুদ্র আইন বিশেষজ্ঞ নন। ব্যরিস্টার রফিকুল ইসলামও সংবিধান বিশেষজ্ঞ এবং বড় আইনজীবী কিন্তু সমুদ্র আইন বিশেষজ্ঞ নন।
শনিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় বীরউত্তম খাজা নিজামুদ্দিন মিলনায়তনে‘বাংলাদেশ স্বাধীনতা পরিষদ’ আয়োজিত“প্রেক্ষাপট: চলমান রাজনীতি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের সফলতা” শীর্ষক আলোচান সভায়তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, শেখ হাসিনার জয়ে বিএনপি নেতাদের মাথা খারাপ হয়ে গেছে। আমরা যতবার সমুদ্রসীমা বিজয় অর্জন করেছি ততবারই তাদের এ অবস্থা হয়েছে।
বিএনপির ঈদের পর আন্দোলন সম্পর্কে ড. হাছান মাহমুদ বলেন,‘আন্দোলন যেকোন রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকার। আপনারা আন্দোলন করবেন ভাল কথা। তবে বোরকা পড়ে হাইকোর্টে যাইয়েন না। হেলমেট পরে আত্নগোপন করবেন না’।
তিনি বলেন,আন্দোলনের নামে যদি ২০১৩ সালের শেষের দিকের মত মানুষকে পুড়িয়ে হত্যা করেন।কোন ধরনের নাশকতা করার চেষ্টা করা হয়। তাহলে কঠোর হস্তে দমন করা হবে।
ড.হাছান মাহমুদ বলেন,২০০৯ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত শেখ হাসিনার নেতৃত্বে দেশ যতটা এগিয়ে গেছে,বাংলাদেশের আর কোন সরকারের আমলে এত উন্নয়ন হয়নি। এই সরকারের সবচেয়ে বড় সাফল্য হলো কূটনৈতিক সম্পর্কের মাধ্যমে সমুদ্রসীমা বিজয়।
সংগঠনের উপদেষ্টা হাসিবুর রহমান মানিকের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক শাহজাহান আলম সাজু,সোহেলী পারভিন মনি,সংগঠনের সভাপতি জিন্নাত আলী খান,সাধারণ সম্পাদক ফজলুল হক প্রমুখ।
ঢাকা,এমআর,১২ জুলাই (টাইমনিউজবিডি.কম) // এআর





