বাংলাদেশ জামায়াতে ইসলামীর চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা শাখা জামায়াতের সেক্রেটারী মাওলানা মোঃ ওমর ফারুককে গত ২৭ অক্টোবর রাত ৮টায় পুলিশের অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এক বিবৃতি দনে।
আজ ২৯ অক্টোবর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “রাজনৈতিকভাবে হয়রানী করার হীন উদ্দেশ্যেই পুলিশ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা শাখা জামায়াতের সেক্রেটারী মাওলানা মোঃ ওমর ফারুককে গ্রেফতার করেন ।
সরকার জামায়াতে ইসলামীকে রাজনৈতিকভাবে মোকাবেলায় ব্যর্থ হয়েই জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের অন্যায়ভাবে গ্রেফতার করে জেলে বন্দী করে রাখছে।
গণবিচ্ছিন্ন সরকারের পায়ের নীচে মাটি নেই। তাই সরকার জামায়াতসহ বিরোধী দলের নেতা-কর্মীদের গ্রেফতার করে দেশকে রাজনীতি শূন্য করে শক্তির জোরে ক্ষমতায় টিকে থাকার অপপ্রয়াস চালাচ্ছে।
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা শাখা জামায়াতের সেক্রেটারী মাওলানা মোঃ ওমর ফারুকসহ গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীকে অবিলম্বে মুক্তি দেয়ার জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছে।
এএস





