বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আদালতে হাজির হওয়ার কথা আজ। তবে তিনি আজ আদালতে যাবেন কিনা তা এখনো নিশ্চিত নন।
আজ বুধবার সকাল ৮ টা পর্যন্ত এ তথ্য নিশ্চিত করেছেন টাইমনিউজবিডির সিনিয়র স্টাফ রিপোর্টার মোজাম্মেল হক তুহিন।
তিনি জানান, জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আদালতে হাজির হওয়ার কোন তৎপরতা লক্ষ্য করা যায় নি। তবে গুলশান কার্যালয়ে অন্যান্য দিনের মতই স্বাভাবিক রয়েছে।
উল্লেখ্য, পরপর তিনটি নির্ধারিত কার্যদিবসে হাজির না থাকায় ২৫ ফেব্রুয়ারি এ দুটি মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ওই আদালতের বিচারক আবু আহমেদ জমাদার।
এমএইচ/ এসএইচ





