৭ দিনেও নায়েক রাজ্জাকের মুক্ত না হওয়ার কারন দুর্বল পররাষ্ট্রনীতি মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে: জে: মাহবুবুর রহমান বলেছেন, নায়েক রাজ্জাকের শৃঙ্খলিত ছবি গোটা দেশের জন্য লজ্জাজনক।
বুধবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্চে অল কমিউনিটি ফোরাম আয়োজিত ‘জনগণের সরকার প্রতিষ্ঠায় জাতীয়তাবাদী শক্তির করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
বিজিবির ২০০ বছরের ঐতিহ্যের কথা উল্লেখ করে তিনি বলেন, আমাদের জলসীমা থেকে নায়েক রাজ্জাককে ধরে নিয়ে যায় মায়ানমার । এখনও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। বিজিবি কেন এত নতজানু। আবার সংসদে বলা হচ্চে নায়ক রাজ্জাকের শৃঙ্খলিত ছবি গোটা দেশের জন্য লজ্জার। তাহলে কি সত্যিই আমরা শৃঙ্খলিত।
তিনি বলেন, আমরা ভারতের সাথে ভালো সম্পর্ক রাখতে গিয়ে। মিয়ানমারের সাথে বৈরী সম্পর্ক তৈরী করছি, কিন্তু কেন?
দেশের আইন শৃঙ্খলার বর্তমান পরিস্থিতির প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, একজন মহিল সাংসদের পুত্র গুলি করে মানুষ মারে। আবার কিনা বলে আমার মায়ের হাত অনেক বড়।এই ভাবে মানুষ মারা তো দাস প্রথার সময়ও হতো না।
সরকার আদালতের ঘাড়ে বন্ধুক রেখে খালেদা জিয়াকে শাস্তি দিতে চায় জানিয়ে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাড. আহমেদ আজম খান বলেন, সরকারের সকল ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। তারা এখন চেষ্টা করছে বেগম খালেদা জিয়া যাতে নির্বাচনে অংশ নিতে না পারে।কারণ শাস্তি হলে তিনি নির্বাচনে অংশ নিতে পারবে না।
এ সময় তিনি বলেন, বিএনপি ভেঙ্গে যাচ্ছে, খালেদা জিয়া কে এখন আর কেউ চায় না। এমন সব কথা সরকারের পৃষ্ঠপোষকতায় লিখা হচ্ছে। কিন্তু বিএনপি নির্বাচনে অংশ নিবে । আর এই জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকেতে হবে। কারণ ঐক্যের কোন বিকল্প নাই। আমরা খালেদা জিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকবো।
অল কমিউনিটি ফোরামের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুলের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এইচ এম আব্দুল হালিম, অল কমিউনিটি ফোরামের সাধারন সম্পাদক মো. কবিরুল হায়তার প্রমুখ।
এমএ





