প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, একুশে আগস্টের মতো প্রকাশ্য জনলোকে এভাবে কখনো গ্রেনেড হামলা হয়নি। বৃহস্পতিবার বিকালে একুশে আগস্টে গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, সেদিন আমি বক্তব্য শেষ করে নামার সময় হামলা হয়। ওই মুহুর্তে আমার চশমাটা হারিয়ে গেল। চশমা ছাড়া আমার দেখার সুযোগ ছিল না। তখন কি ঘটেছিল সেটা সঠিক জানার কোন সুযোগ ছিল না। সেদিন মরহুম হানিফ ভাইসহ আওয়ামী লীগ নেতারা মানববল্লম তৈরি করে আমাকে রক্ষা করেছিলেন।

উল্লেখ্য, ২০০৪ সালের ২১শে আগস্ট ঢাকায় আওয়ামী লীগের এক জনসভায় গ্রেনেড হামলা হয়। এই হামলায় ২৪ আওয়ামী লীগ নেতাকর্মী নিহত হন। বর্তমান প্রধানমন্ত্রী তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনাসহ প্রায় ৩০০ আওয়ামী লীগ নেতাকর্মী আহত হয়। এই হামলায় নিহতদের মধ্যে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নারী নেত্রী আইভী রহমান অন্যতম।

ঢাকা, ২১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এআর