প্রধানমন্ত্রী শেখ হাসিনার তরফ থেকে গ্রিন সিগন্যাল দেয়া হয়েছে। প্রেসিডিয়াম সদস্য ওবায়দুল কাদেরকে দলের সাধারণ সম্পাদক করা হচ্ছে। একাধিক নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে এ তথ্য।

এ চমকপ্রদ খবরে দলের সর্বস্তরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি আওয়ামী লীগের কাউন্সিলকে ঘিরেও বেড়েছে উৎসাহ-উদ্দীপনা।

সূত্রটি জানায়, বর্তমান সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফকে দলের প্রেসিডিয়াম সদস্য রাখা হতে পারে।

দলের একটি নির্ভরযোগ্য সূত্রটি জানায়, প্রধানমন্ত্রী দলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, মাহবুবুল আলম হানিফ ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সামনে বলেছিলেন, এবার ওবাদুল কাদেরকে দলের সাধারণ সম্পাদক করে পরিবর্তন আনলে কেমন হয়।

দলের অপর একটি সূত্র জানায়, প্রধানমন্ত্রী তার এই ইচ্ছার কথা ইতোমধ্যেই ওবায়দুল কাদেরকে জানিয়েছেন।

আমাদের সময় ডটকমের পক্ষ থেকে সড়ক ও সেতু মন্ত্রী ওবাদুল কাদেরের কাছে জানতে চাইলে তিনি এ বিষয়ে কথা বলতে অপারগতা প্রকাশ করেন।

সূত্র: অামাদের সময়.কম

জারিফ