দুর্নীতি বিরোধী অভিযানে রাঘব বোয়ালদের না ধরে কেবল চুনোপুঁটিদের ধরেছে বলে অভিযোগ বিএনপির। এজন্যে আগামী ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ঢাকায় ও বিভাগীয় শহরে শোভাযাত্রা করবে বিএনপি।
এই কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ হবে বলে জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সোমবার বিকেলে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, কেন্দ্রীয় নেতা সেলিম রেজা হাবিব, হেলেন জেরিন খান, আমিনুল ইসলাম প্রমুখ।
এমএম





